মেহেন্দিগঞ্জের দফাদার হাটে সরকারি জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান

মেহেন্দিগঞ্জের  দফাদার হাটে সরকারি জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক : মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিহাট থানাধীন দফাদার হাট খালের পাশে, দশহাজার বিঘা মৌজার জেএল নং ৯৫,দাগ নং ৫১০৪,খতিয়ান নং -১, জমির পরিমান ০.৩১ একর সরকারি জমি দীর্ঘদিন প্রভাবশালীরা দখল করে রেখেছে।

বুধবার (২২ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সরকারি জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালানো হয়।

উল্লেখ্য, স্থানীয় হতদরিদ্র খালেক বয়াতির ৪০ বছরের ভোগদখল করা জমির মাথায় কিছু খাস জমি স্থানীয় একটি প্রভাবশালী মহল মোটা অংকের টাকার বিনিময়ে ১ বছরের জন্য বন্দোবস্ত নেয়।

সাম্প্রতি সেখানে স্থায়ী স্থাপনা নির্মান শুরু করলে বিষয়টি নৌপরিবহন প্রতিমন্ত্রীর নজরে আনেন বৃদ্ধ খালেক বয়াতি।

পরবর্তীতে বিষয়টি গনমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার হলে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান গত সপ্তাহে সরেজমিনে এলকাটি পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কঠোর নির্দেশনা দেন দ্রুত সমযের মধ্যে খালের পাড়ের সকল অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলতে।

সেই মোতাবেক আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টৈট মোঃ রিয়াজুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সার্ভেয়ার হুমায়ুন কবির কাজিরহাট থানা পুলিশ সদস্য ও আনসার সদস্য সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ।

Loading